কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভোটারের চেয়ে বেশি ব্যালট, অভিযোগ ছাত্রশিবিরের জিএস প্রার্থীর

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যার চেয়ে বেশিসংখ্যক ব্যালট পেপার দেওয়ার অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ১০ নম্বর ছাত্র হলে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ অভিযোগ করেন তিনি।

মাজহারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের ছোট ত্রুটিগুলো এখন বড় আকারে প্রভাব ফেলছে। ব্যালট পেপারের ক্ষেত্রে দেখেছি, ভোটকেন্দ্রে ৫২২ জন থাকলে সেখানে ৬০০টি ব্যালট দিয়েছে। কোথাও ৩৯০ জন ভোটার থাকলে সেখানে ৪০০টি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বলেছিলাম, অতিরিক্ত ব্যালটগুলো সমস্যাজনক ও স্বচ্ছতার ক্ষেত্রে অন্তরায়, তাই অতিরিক্ত ব্যালট যেন না রাখা হয়। কিন্তু আমরা দেখছি প্রতিটি হলেই অতিরিক্ত ব্যালট দেওয়া হয়েছে। এ বিষয়ে তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই, নির্দেশনা নেই।

ছাত্রশিবিরের জিএস প্রার্থীর বলেন, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, নির্বাচন কমিশনার নির্বাচনের স্বচ্ছতার জন্য যে ভূমিকা রাখার কথা ছিল, এখনও তারা পর্যাপ্ত ভূমিকা রাখতে পারছে না। আশা করছি, পোলিং এজেন্ট নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা দ্রুত দূর করবেন। এ ছাড়া অতিরিক্ত ব্যালট ভোটকেন্দ্রে রাখার দ্বার কারচুপির শঙ্কাকে উসকে দেওয়াকে কোনোভাবেই সমীচীন মনে করছি না।

অন্যদিকে নির্বাচন ঘিরে বিভিন্ন অসংগতি হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলে ভোট দিয়ে এ অভিযোগ করেন তিনি।

আরিফ উল্লাহ বলেন, ক্যাম্পাসে ঢাবি শিক্ষার্থীদের উপস্থিতি, পোলিং এজেন্টদের প্রবেশে গড়িমসি এবং সালাম-বরকত হলে অতিরিক্ত ব্যালট পেপার সরবরাহের মতো বিষয়গুলো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এসব সমস্যার সমাধান করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

ছাত্রদলের দাবির মুখে আ.লীগ নেতাদের ৩০০ বই জব্দ করল প্রশাসন

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন:ডা. রফিক

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১০

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১১

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

১২

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৪

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

১৫

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

১৬

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

১৭

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

১৮

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

১৯

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

২০
X