রাজু আহমেদ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

জাগরণী থিয়েটারের নতুন প্রযোজনা ‘কাদামাটি’

জাগরণী থিয়েটারের নতুন প্রযোজনা ‘কাদামাটি’। ছবি : সংগৃহীত
জাগরণী থিয়েটারের নতুন প্রযোজনা ‘কাদামাটি’। ছবি : সংগৃহীত

বাংলাদেশ মহিলা সমিতি, বেইলি রোডে জাগরণী থিয়েটারের ‘কাদামাটি’ নাটক মঞ্চস্থ হয়েছে। বৃহস্পতিবার রাত ৭ টা ১৫ মিনিটে নাটকটি মঞ্চস্থ হয়। অনিকেত পালের রচনায় এবং দেবাশীষ ঘোষের নির্দেশনায় নাটকটির প্রযোজক স্বরূপ সাহা।

নাটকের সেট ও লাইট ডিজাইনে আছেন আবু সাঈদ, পোশাক ডিজাইন করেছেন প্রকৌশল। ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন বিশ্বজিৎ পাল (গৌরব), মঞ্চ ব্যবস্থাপক বাহাউদ্দিন ইসলাম বাহার এবং প্রযোজনা অধিক্ষক আজিম উদ্দিন।

অভিনয় করেছেন পালাশ হেনরী সেন, রাজিব রাজু, মোহর হাসান মিতুল, শাহানা জাহান সিলিকা, সাজিদ আহমেদ রনি ও প্রিয়া সাহা স্বর্ণা।

নাটকের মূল কাহিনি আবর্তিত হয়েছে কিশোর নামের এক চরিত্রকে ঘিরে। জীবিকার প্রয়োজনে সে তার শৈশবের জনপদ ছেড়ে চলে যায় দূর অজানায়। দীর্ঘ সময় পর ফিরে এসে দেখে, তার পরিচিত কাদামাটি জনপদ বদলে গেছে। মানুষের সম্পর্ক, জীবন বোধ, রাজনৈতিক চিন্তা—চেতনা সবকিছুই রূপান্তরিত হয়েছে। ফলে পুরোনো বন্ধুবান্ধব, প্রতিবেশী কিংবা এককালের প্রেমিকার সঙ্গেও তার নতুনভাবে সম্পর্কের টানাপড়েন শুরু হয়।

‘কাদামাটি’তে মূলত মানুষের জীবনের অমোঘ নিয়তি ও পরিবর্তনের ধারাবাহিকতাকে ফুটিয়ে তোলা হয়েছে। জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ নতুনভাবে গড়ে ওঠে, আবার ভাঙে—কখনো স্বপ্নের আড়ালে লুকিয়ে থাকে দুঃস্বপ্নও। তবু মানুষ প্রতিনিয়ত নতুন করে বাঁচতে শেখে, নতুন মানুষ তৈরি করে।

নাট্যপ্রেমীদের কাছে ‘কাদামাটি’ একটি ভিন্ন অভিজ্ঞতা এনে দিচ্ছে বলে মনে করছে জাগরণী থিয়েটার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১১

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১২

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৩

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৪

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৫

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৬

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৭

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৮

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৯

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

২০
X