স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ
এশিয়া কাপ

লিটনদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল হংকং

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু করেছে লিটন দাসের দল। আর প্রথম ম্যাচেই বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে হংকং। নির্ধারিত ২০ ওভারে হংকং সংগ্রহ করেছে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান। জয়ের জন্য তাই বাংলাদেশকে নিজেদের সেরাটাই দিতে হবে।

আফগানিস্তানের বিপক্ষে পুরো ২০ ওভার খেলেও তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি হংকং, থেমেছিল মাত্র ৯৪ রানে। তবে বাংলাদেশের বিপক্ষে আজ তাদের ব্যাটাররা দেখালেন অন্যরকম চিত্র। সতর্ক শুরুর পর মাঝ ও শেষ দিকে ঝুঁকিপূর্ণ শটে ভর করে তারা দাঁড় করাল লড়াকু সংগ্রহ। ধীরগতির আউটফিল্ড ও সহায়ক উইকেটে এ রান তাড়া করা বাংলাদেশের জন্য সহজ চ্যালেঞ্জ হবে না বলেই মনে হচ্ছে।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে হংকং তুলেছে ১৪৩ রান। ব্যাট হাতে দলের ভরসা হয়ে দাঁড়ান নিজাকাত খান, ইনিংস সর্বোচ্চ ৪২ রান আসে তার ব্যাট থেকে। বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল তানজিম হাসান সাকিব, নিয়েছেন দুটি উইকেট।

টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত সফল হয় শুরুতেই। দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ আঘাত হানেন, অংশুমান রাঠকে উইকেটের পেছনে ক্যাচ করান লিটন দাসের হাতে (৪)। অল্প পরেই বাবর হায়াতকেও (১৪) বোল্ড করে ফিরিয়ে দেন তানজিম।

সেখান থেকে জিসান আলী ও নিজাকাত খান ৪১ রানের জুটি গড়ে চাপ সামলানোর চেষ্টা করেন। তবে জিসানকে (৩০) ফেরান তানজিমই। এরপর অধিনায়ক ইয়াসিম মুর্তুজা নামতেই পাল্টে যায় দৃশ্য। মাত্র ১৯ বলে ঝড়ো ২৮ রান করে দলকে এগিয়ে দেন তিনি, যদিও রান আউট হয়ে যেতে হয় হতাশায়।

একপ্রান্ত আগলে রাখা নিজাকাত খান শেষ দিকে লড়াই চালালেও ইনিংসের ১৮তম ওভারে তাসকিনের বলে থামেন ৪২ রানে। এরপর দ্রুত উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে থেমে যায় হংকংয়ের সংগ্রহ।

বাংলাদেশের হয়ে তাসকিন, তানজিম ও রিশাদ প্রত্যেকেই শিকার করেছেন ২টি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১০

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১১

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১২

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৩

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৪

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৫

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৬

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৭

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৮

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৯

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

২০
X