বরিশাল ব্যুরো
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ২৫

বরিশালে ছাত্রদল ও  ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর হাসপাতালের চিত্র। ছবি : কালবেলা
বরিশালে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর হাসপাতালের চিত্র। ছবি : কালবেলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে প্রায় ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের মুলাদী সরকারি কলেজে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছাত্র শিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন। এরইমধ্যে আহত ৬ শিবিরকর্মীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের মুলাদী সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

আহত শিবির কর্মীরা জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর কলেজে শিবিরের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময় জামায়াত-শিবির রাজাকার, এ মুহুর্তে বাংলা ছাড় স্লোগান দিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে হামলা চালানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় ৫ জন নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের কর্মীসভা ছিল কলেজ সংলগ্ন দলীয় কার্যালয়ে। সেখানে ছাত্রদলের নেতা কর্মীরা মিছিল করে যাচ্ছিলেন। অপরদিকে কলেজ ক‍্যাম্পাসে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিএনপি নেতাদের কটূক্তি করে স্লোগান দিলে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের ২৫ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ডাকসু নির্বাচনে শিবির প্যানেলের বিজয়ের পর থেকেই ক্যাম্পাসে আধিপত্ত গড়ে তোলার চেষ্টা করে মুলাদী সরকারি কলেজ ছাত্রশিবির। এ নিয়ে বুধবার থেকেই মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও ছাত্রশিবির।

মুলাদী থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, বুধবার (১০ সেপ্টেম্বর) কলেজে একাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ছাত্রদলের কয়েক নেতা মঞ্চে থাকায় ছাত্রশিবিরের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে। এ ঘটনার জের ধরে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে উভয়পক্ষকে নিবৃত করায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রেহাই মেলে।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনা পুলিশ পৌঁছনোর আগে ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X