কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা 

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার চিত্র। ছবি: সংগৃহীত
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার চিত্র। ছবি: সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। খবর টাইমস অব ইসরায়েল

হামলার পর পরই ইসরায়েলের দক্ষিণ নেগেভ এবং আরাভাতে সাইরেন বেজে ওঠে। আইডিএফ জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েল সেনাবাহিনী ইয়েমেনের হুতিদের লক্ষ্য করে হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা হামলার ঘটনা ঘটল।

গত ১৮ মার্চ থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় হামাসের ওপর যখন হামলা জোরদার করে তখন থেকেই একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ পর্যন্ত তারা ইসরায়েল ৮২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৫টি ড্রোন হামলা চালিয়েছে।

এদিকে মঙ্গলবার কাতারে একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন একটি প্রস্তাবের বিষয়ে আলোচনার জন্য ওই ভবনে জড়ো হয়েছিল হামাসের বেশ কয়েকজন সিনিয়র নেতা। বিষয়টি আঁচ করতে পেলে হামলা চালায় তেল আবিব।

এ হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত হলেও আলোচনার অংশ নেয়া কেউ হতাহত হয়নি। কাতারে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X