কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তারা শেখ হাসিনাকেও পরাজিত করেছে’

কিশোরগঞ্জে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, আমরা মনে করি ভিসি ও প্রক্টর জামাতিকরণের মাধ্যমে ডাকসু নির্বাচনকে কলুসিত করেছে। ৫ আগস্টের পর এই নির্বাচনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে ছিল। ব্যাপক কারচুপির মাধ্যমে ডাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে শেখ হাসিনাকেও তারা পরাজিত করেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জে জেলা যুবদলের আয়োজনে নরসুন্দা নদী (বড় বাজার সংলগ্ন অংশ) পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুন্না বলেন, ডাকসু নির্বাচনে ভোট কারচুপির বিষয়ে সাধারণ প্রত্যেকটি প্যানেল এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাকসু নির্বাচনে একই কাজ করার চেষ্টা করেছে। ছাত্রদল ভোট বর্জন করেছে। দুটো নির্বাচনের মধ্যে কোনোরকম বিশৃঙ্খলার মধ্যে যায়নি ছাত্রদল। আমরা জনগণকে নিয়ে এগিয়ে যেতে চাই। জাতীয় নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিএনপির নেতাকর্মীরা সঠিকভাবে রাজপথে থেকে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ঠিকমতো মনিটরিং করতে পারলে, কোনো ইঞ্জিনিয়ারিং করে তারা পার পাবে না।

নরসুন্দা নদী নিয়ে তিনি বলেন, একসময়ের খরস্রোতা নদী আজ মৃত প্রায়। মানুষের বিভিন্ন অপব্যবহারের ফলে নদী প্রায় বিলীন হয়ে গেছে। পানি প্রবাহের বিভিন্ন জায়গা বন্ধ হয়ে গিয়েছে। নালার মতো করে পানি যাচ্ছে। এই পৌরসভার যে মেয়র ছিল পারভেজ মিয়া সে নিজেই এই খাল পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের যে টেন্ডার দিয়েছিল তারা কাজ না করেই সেই বিল তুলে নিয়েছে।

দেশব্যাপী যুবদলের কার্যক্রম নিয়ে মুন্না বলেন, আমরা আমাদের সামর্থ্যের জায়গা থেকে সমাজের যেসব জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে সেখানে কাজ করার চেষ্টা করছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, সে কাজ করছি। খাল খনন কর্মসূচি আমাদের বিএনপির একটি প্রধান কর্মসূচি। আমরা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে ‍উন্নত করার জন্য যা যা করার তা করবে।

এ সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ শাহীন, সহসভাপতি গোলাম মোস্তফা পারভেজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তবা তাজবীর, সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, নাসিমুল হক রাসেল, মৎস্য ও প্রাণী সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আজিজুল হক পারভেজ, দপ্তর সম্পাদক রাফিউল করিম মুরাদ, সহদপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সুমন, কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব রাজু আহমেদ রাজনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X