মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবিয়ে দিল জলদস্যুরা

অন্য ট্রলারের সহযোগিতায় সাগরে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার করা হয়। ছবি : কালবেলা
অন্য ট্রলারের সহযোগিতায় সাগরে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার করা হয়। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে এমভি আবুল কালাম নামে একটি মাছধরা ট্রলার ডুবিয়ে দিয়েছে জলদস্যুরা। পরে ২৪ ঘণ্টা পর অন্য ট্রলারের সহযোগিতায় সাগরে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরইশ্বর বাংলাবাজার ঘাটে উদ্ধার হওয়া জেলেদের নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া জেলেরা সবাই উপজেলার জাহাজমারা এলাকার আমতলী গ্রামের বাসিন্দা।

এর আগে গতকাল রোববার বিকেলে হাতিয়ার নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে জলদস্যুরা এ হামলা করে।

উদ্ধার হওয়া জেলেরা জানায়, শুক্রবার সকালে বঙ্গোপসাগরে যায় এমভি আবুল কালাম নামে মাছ ধরার ট্রলারটি। হঠাৎ করে তাদের ধাওয়া করে জলদস্যুরা। নিজেদের সম্পদ রক্ষায় ছুটতে থাকে জেলেদের ট্রলারটি। অনেক সময় চলতে থাকে পালানোর চেষ্টা। একপর্যায়ে জলদস্যুরা পেছন থেকে দ্রুত গতিতে গিয়ে জেলেদের ট্রলারটিকে ধাক্কা দেয়। মুহূর্তে ট্রলারটি উল্টে গিয়ে অনেকাংশ সাগরে ডুবে যায়। পরে জলদস্যুরা চলে গেলে জেলেরা ডুবে যাওয়া ট্রলারের অংশবিশেষ ধরে ভাসতে থাকে।

ট্রলারের মালিক কালু মাঝি জানান, জলদস্যুরা ট্রলারটি ডুবিয়ে দেওয়ার পর সামান্য অংশ ভাসতে থাকে। তারা সেটি ধরে ২৪ ঘণ্টা ভেসেছিল। আজ অন্য উপজেলার ২টি মাছধরা ট্রলার তাদের পাশ দিয়ে আসার পথে তাদের দেখে উদ্ধার করে তীরে নিয়ে আসে।

তিনি আরও জানান, এই ট্রলারের মালিক তিনি নিজে। নিজের চোখের সামনে কোটি টাকার সম্পদ সাগরে ফেলে চলে আসতে হয়েছে তাকে।

এ বিষয়ে হাতিয়া নৌপুলিশের ইনচার্জ আশিকুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। নিঝুমদ্বীপ থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় আমাদের কিছুই করার ছিল না। এ ছাড়াও আমাদের তেমন কোনো ভারী যানবাহন নেই। এজন্য আমরা চাইলেও গভীর সমুদ্রে গিয়ে কোনো অভিযান করতে পারি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X