পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সাড়ে ১৩ ঘণ্টা পর সচল রংপুরের রেল যোগাযোগ

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত। ছবি : সংগৃহীত
রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দীর্ঘ সাড়ে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে লালমনিরহাট-সান্তাহার-ঢাকা রেল যোগাযোগ চালু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টা ৫৫ মিনিটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রার মাধ্যমে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনে ২নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে লাইন পরিবর্তন করে পীরগাছা স্টেশনের উত্তরদিকে আউটার সিগন্যাল অতিক্রম করার সময় এর ৬টি বগি লাইনচ্যুত হয়। এ সময় হতাহতের তেমন কোনো ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু কিছু যাত্রী তাদের মালামাল খোয়া যাওয়ার অভিযোগ তোলে।

এ ঘটনায় লালমনিরহাট-সান্তাহারসহ দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেসসহ একাধিক মেইল ও কমিউটার ট্রেন ওই রুটের বিভিন্ন স্টেশনে দীর্ঘসময় আটকা পড়ে। যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।

দুর্ঘটনাস্থলে বিকেল পৌনে ৫টা থেকে লালমনিরহাট থেকে আসা একটি রিলিফ ট্রেন উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে পার্বতীপুর থেকে আরও একটি রিলিফ ট্রেন উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়। বিকেল থেকে রাতভর রেলকর্মীদের টানা প্রচেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত বগিগুলো অপসারণ করা হয়। পরে রেললাইন মেরামত শেষে রাত ১টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে লালমনিরহাট রেলওয়ে বিভাগ ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম কালবেলাকে বলেন, রেলওয়ে কর্মীদের নিরলস প্রচেষ্টার পর অবশেষে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৫

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৬

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৭

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৮

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৯

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

২০
X