বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে ডুবে যাচ্ছিল নাতি, বাঁচাতে গিয়ে দাদারও মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দাদা ও নাতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিতলমারী থানার উত্তর শিবপুর গ্রামের নৃর জামানের ছেলে নূর কাদের মোল্লা (৯) ও তার দাদা শাহজাহান মোল্লার (৮০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর গ্রামে ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে আসা শিশু নুর কাদের মোল্লা পুকুরে গোসল করতে নামে। সেখান থেকে যখন সে উঠতে পারছিল না, তখন দাদা শাহাজাহান মোল্লা উঠাতে আসলে তিনিও পানিতে ডুবে যান। পরে স্থানীয় বাসিন্দারা দাদা ও নাতিকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল জানান, স্থানীয়রা তাদের দুজনের মরদেহ উদ্ধার করেছে। পারিবারিক কবরস্থানে তাদের দাফনের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১০

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১১

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১২

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৩

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৬

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৭

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৮

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০
X