সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আমরা জোর করে ভোটে জিততে চাই না : আফরোজা আব্বাস

সাতক্ষীরার তালায় মহিলা সমাবেশে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাসসহ অন্যরা। ছবি : কালবেলা
সাতক্ষীরার তালায় মহিলা সমাবেশে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাসসহ অন্যরা। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা জোর করে ভোটে জিততে চাই না। এবার আর দিনের ভোট, রাতে গণনা হবে না। আমার ভোট আমি নিজেই দেব।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে উপজেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আফরোজা আব্বাস বলেন, যুগে যুগে নারীরাই নির্যাতিত হয়েছেন। কখনও স্বামী, কখনও সন্তান, কখনও ভাই হারিয়েছেন নারীরা। সংসারের পাশাপাশি ঘরের বাইরে দায়িত্ব সামলেও তারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন।

তিনি আরও বলেন, আজকের এ বিপুল মহিলা সমাবেশ প্রমাণ করছে যে আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটাররা বিএনপির পক্ষেই রায় দেবেন। নারীর অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান বক্তা ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি নেওয়াজ হালিমা আর্লি, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, ড. মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম ও শিক্ষানুরাগী রেহানা খানম।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান। সমাবেশে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X