মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিউটি পার্লার থেকে পিস্তল-গুলিসহ জাল টাকা উদ্ধার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল টাকা, পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদালতপাড়া এলাকার বউ সাজ বিউটি পার্লারে অভিযান চালায় নবীনগর থানা পুলিশ। সে সময় ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোটসহ একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন—আলমনগর গ্রামের আলাউদ্দিন মিয়ার স্ত্রী সাথী (৪২), করিমশাহ এলাকার আব্দুল সালাম মিয়ার মেয়ে তাশলিমা আক্তার এবং পূর্ব পাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার।

পার্লারের স্বত্বাধিকারী বিলকিস আক্তার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। পার্লারের ম্যানেজার সাথী জানান, বিকেলে এক মেয়ে হাইড্রা ফেসিয়ালের জন্য পার্লারে আসেন। তিনি ফেসিয়ালের দাম জিজ্ঞেস করে একটি ব্যাগ রেখে বাইরে যান। কিছুক্ষণ পরই ব্যাগটি থেকে জাল টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

এদিকে পার্লারের সামনের একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিকেল ৪টার দিকে কালো পোশাক ও মুখে মাস্ক পরিহিত এক মেয়ে রিকশা থেকে নেমে পার্লারে প্রবেশ করেন। ওই মেয়ের রেখে যাওয়া ব্যাগ থেকে এসব জাল টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম কালবেলাকে জানান, আটক তিন নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। ব্যাগসহ রিকশা থেকে নেমে মাস্ক পরিহিত পার্লারে আসা মেয়েটির বিষয়ে এবং ঘটনাটির সঙ্গে জড়িতের অতি দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X