টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে নারীসহ গ্রেপ্তার ৪, ইয়াবা ও হেরোইন উদ্ধার

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে টঙ্গীর কেরানির টেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

দৈনিক কালবেলায় ‘টঙ্গীতে মাদকের হাট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন রুনা (৩০), আলপিন ওরফে সুমন (২০), তারেক (২০) ও সুজন (৩৪)। সবার বাড়ি গাজীপুরের আমতলী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রুনা দীর্ঘদিন ধরে টঙ্গীর কেরানির টেক বস্তি এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও নানা কৌশলে তিনি আইনের চোখ এড়িয়ে গেছেন। তবে কালবেলার সংবাদ প্রকাশ ও পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে রাতে চালানো অভিযানে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) কালবেলাকে মুঠোফোনে জানান, সন্ত্রাসী ও মাদকের সঙ্গে কোনো আপস নেই এবং সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X