ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদা পারভীনকে স্মরণ, ‘চুল কেটে’ প্রতীকী প্রতিবাদ

ফরিদা পারভীনের স্মরণ অনুষ্ঠানে চুল কেটে প্রতিকী প্রতিবাদ জানানো হয়। ছবি : কালবেলা 
ফরিদা পারভীনের স্মরণ অনুষ্ঠানে চুল কেটে প্রতিকী প্রতিবাদ জানানো হয়। ছবি : কালবেলা 

লালনের গানে জীবনের দর্শন, মানবতার আহ্বান আর ভালোবাসার বার্তা। সেই সুরের ভুবনে নিজেকে নিবেদন করেছিলেন কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন। ‘লালনকন্যা’র মর্যাদা পাওয়া প্রয়াত এ শিল্পীর স্মরণে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে হয়েছে বিশেষ আয়োজন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নদের পাড়ের বরই গাছের নিচে এ আয়োজন করা হয়।

শিল্প-সাহিত্যের সংগঠন ‘পরম্পরা’-র আয়োজনে গান ও কথায় শিল্পী ফরিদা পারভীন স্মরণে ভোর সাড়ে ৬টা থেকে শুরু হওয়া এ আয়োজনে লালনের দর্শন, মানবতা আর জীবনের কথা গানে গানে ছুঁয়ে যায় উপস্থিত শ্রোতাদের।

অনিরুদ্ধ শুভ, মিজান বাউলা, হিরক, আফ্রিদসহ ময়মনসিংহের তরুণ শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় ফরিদা পারভীনের গাওয়া জনপ্রিয় লালনগীতি। শুধু গান নয়, কথার মাধ্যমে উঠে আসে ফরিদা পারভীনের জীবনের নানা দিক, তার সংগ্রাম আর সাফল্যের গল্পও।

অনুষ্ঠানে মাজার ভাঙা, সংস্কৃতিতে আঘাত ও মানুষের উপর অত্যাচারকারীদের প্রতি ঘৃণা জানানো হয়। সম্প্রতি ভাইরাল হওয়া ময়মনসিংহের তারাকান্দার হালিম উদ্দিন আকন্দকে যেভাবে কয়েকজন লোক ধরে জোর করে চুল কেটে দেয় সেভাবে প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজক শামীম আশরাফের চুলও কেটে দেওয়া হয়।

শামীম আশরাফ বলেন, লালন কন্যা ফরিদা পারভীনের মহাপ্রয়ানে দেশে কোনো আয়োজন আমরা দেখিনি। ফরিদা পারভীনকে স্মরণ করে আমরা ছোট একটি আয়োজনের চেষ্টা করেছি৷ লালনকন্যাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার শিল্পভুবনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য। আর এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখা হবে।

শিল্পী খাইরুল ইসলাম বলেন, লালন গানকে নিয়ে সারা বিশ্বে আজ যে চর্চা হচ্ছে সেই লালন গানকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন। তার প্রয়াণের পর আজ আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই দেশের সুর ও সংগীতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্ম একসঙ্গে কাজ করবে সেই প্রত্যাশা করছি।

ছড়াকার ও গবেষক স্বপন ধর বলেন, লালন মানবতাবাদ ছড়িয়ে গেছেন। মানুষ যদি জন্ম না নিতে তাহলে পৃথবীর সবটাই বিফলে যেত। আগে মানুষ জন্ম নিয়েছে তার পর নানা মতভেদ হয়েছে। ফরিদা পারভীন বাংলা লোকসংগীত, বিশেষ করে লালনের গান বছরের পর বছর ধরে গভীর নিষ্ঠা আর মমতায় ধারণ করেছেন, পরিবেশন করেছেন। প্রজন্মের পর প্রজন্মের কাছে তিনি লালনের দর্শন ও গানকে সার্থকভাবে উপস্থাপন করেছেন।

তিনি বলেন, তার কণ্ঠের দরদ, অভিব্যক্তির শক্তি এবং আন্তরিকতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। সত্যিকার অর্থেই সংগীতজগতে, বিশেষ করে লোকসংগীতের অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তার চলে যাওয়া আমাদের জন্য গভীর বেদনার, তবে তার গানে তিনি চিরকাল বেঁচে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X