রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যকর্মী লাপাত্তা, বন্ধ দুই কমিউনিটি ক্লিনিক

আব্দুল ওয়াদুদ মন্ডল ও মামুন হাসান। ছবি : সংগৃহীত
আব্দুল ওয়াদুদ মন্ডল ও মামুন হাসান। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে কমিউনিটি ক্লিনিকের দুজন স্বাস্থ্যকর্মী লাপাত্তা। এতে গ্রামের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। গ্রামের মানুষের দাবি, এক বছরে একদিনও পাননি কোনো ওষুধ।

পলাতক স্বাস্থ্যকর্মীরা হলেন- চর শৌলমারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মামুন হাসান ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বন্দবেড় ইউনিয়ন সভাপতি আব্দুল ওয়াদুদ মন্ডল। তারা দুজনে উপজেলার ঘুঘুমারী ও টাপুরচর কমিউনিটি ক্লিনিকে কর্মরত রয়েছে।

জানা যায়, মামুন হাসান এবং আব্দুল ওয়াদুদ মন্ডল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে ২০১০ সালে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। অফিস না করে রাজনৈতিক কর্মকাণ্ডে বেশি সময় দিয়েছেন এবং দুজনে বাগিয়ে নিয়েছেন সভাপতির পদ। এরপর থেকে ওই দুই ক্লিনিকের বরাদ্দকৃত সরকারি সকল ওষুধ সাধারণ রোগীকে বঞ্চিত করে তাদের আত্মীয়স্বজনের মাঝে বিলিয়ে দিতেন এবং বাকি ওষুধ খোলাবাজারে বিক্রি করতেন বলে অভিযোগও রয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ৫ আগস্টের পর রাজনৈতিক মামলার আসামি এই দুই সিএইচসিপির মধ্যে মামুন রৌমারী থানা পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে বর্তমানে কুড়িগ্রাম জেল-হাজতে রয়েছেন। অন্যদিকে আব্দুল ওয়াদুদ মন্ডল ৫ আগস্টের পর থেকে লাপাত্তা রয়েছেন।

টাপুরচর গ্রামের স্কুল শিক্ষক মিজানুর রহমান কালবেলাকে বলেন, আব্দুল ওয়াদুদ মন্ডল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হওয়ার দাপটে টাপুরচর বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারত না এবং সেবাসংক্রান্ত বিষয়ে তাকে ফোন দিলেও তিনি ফোন ধরতেন না। এভাবেই সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ।

এ বিষয়ে জানতে সিএইচসিপি ও নিষিদ্ধ সংগঠন বন্দবের ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ মন্ডলের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ কালবেলাকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখনো তাদের বেতন-ভাতা বন্ধ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১১

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১২

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৪

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৫

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৬

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৭

ভোরে ঝরল ৪ প্রাণ

১৮

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৯

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

২০
X