মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নবীনগর (ব্রাহ্মনবাড়ীয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বজ্রপাতে নজর আলী মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বড়িকান্দি ইউপির মোক্তারামপুরের কান্দাপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের ছোট পুকুর থেকে নজর আলী, স্ত্রীসহ মাছ ধরতে গিয়েছিলেন। ওই সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সঙ্গে বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণের মধ্যে বজ্রপাতে তারা দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজর আলী মিয়াকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রী জুলেখা বেগম চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, বজ্রপাতের আঘাতে মুক্তারামপুর গ্রামে এক ব্যক্তি মারা গেছেন এবং তার স্ত্রী আহত হয়েছেন।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X