কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দেশের অগ্রগতির জন্য নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : খোকন

বক্তব্য রাখছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলে সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলে সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন। ছবি : কালবেলা

‎বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলে সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন বলেছেন, দেশের অগ্রগতির জন্য নারীদের সচেতনতা, শিক্ষার প্রসার এবং রাজনৈতিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। নারী সমাজ এগিয়ে গেলে পুরো জাতি এগিয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে নারী সমাজকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত করতে হবে, যাতে তারা সমাজের নেতৃত্বে ভূমিকা রাখতে পারে।‎

শুক্রবার (০৩ অক্টোবর) বিকেলে বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকেলে মোহনপুর কল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ। ‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান খোকন।

‎সভায় অন্য বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সময়োপযোগী ও বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করা জরুরি। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকার রয়েছে।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. আব্দুল মমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি মো. শরিফুল ইসলাম, চিকাশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান শিপন, উপজেলা ছাত্রদলের নেতা বদিউজ্জামান তমাল, চিকাশী ইউনিয়ন সমবায় দলের সভাপতি মো. নাঈমুল ইসলাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা, যুবদলের নেতা রাজু আহম্মেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X