মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

অসুস্থ হয়ে খুলনা মেডিকেলে নেওয়ার পর প্রিজন সেলে মারা যান কয়েদি গোলাম মোস্তফা। ছবি : সংগৃহীত
অসুস্থ হয়ে খুলনা মেডিকেলে নেওয়ার পর প্রিজন সেলে মারা যান কয়েদি গোলাম মোস্তফা। ছবি : সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে।

মৃত কয়েদির নাম গোলাম মোস্তফা (৫৫)। তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা কারাগারের জেলসুপার আমান উল্লাহ।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) সকালে গোলাম মোস্তফার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে তাকে হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার রাত ৩টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

কারা সূত্র ও নথি অনুযায়ী, গোলাম মোস্তফা মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তার পিতার নাম সাইতুল্লাহ মণ্ডল। নথিপত্রে দেখা যায়, তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে অন্তত তিনটিতে তিনি জামিনে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জামিনে থাকা অবস্থায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়ের করা আরেকটি মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে জেল সুপার আমান উল্লাহ কালবেলাকে বলেন, ‘শুক্রবার রাতে কয়েদি গোলাম মোস্তফা অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগারে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শনিবার সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X