খুলনা ব্যুরো
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

খুলনায় নেশার জন্য দাবি করা টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ছেলে আবু বকর লিমন প্রথমে শ্বাসরোধ ও পরে ধারালো বঁটি দিয়ে পিতা লিটন খানকে গলা কেটে হত্যা করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলায় হত্যাকাণ্ডটি ঘটে।

ঘটনা পর থেকে ঘাতক লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক রয়েছে। নিহত লিটন খান ফেরি করে মাছ বিক্রি করতেন। ১৭ বছর বয়সি ঘাতক আবু বকর লিমন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, লিটন খান সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করে আসছিল। কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় পিতা টাকা দিতে অস্বীকৃতি জানায়।

বৃহস্পতিবার রাতে স্ত্রী অন্যত্র গেলে লিটন খান বাসায় একা থাকে। সুযোগটি কাজে লাগায় ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী। প্রথমে তারা লিটন খানকে গলায় ফাঁস দিয়ে ও পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন কালবেলাকে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে নিহতের ছেলে আবু বকর লিমন ও তার স্ত্রী চাঁদনী সরাসরি জড়িত। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বঁটি উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্ত শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X