বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ভায়ের হাতে ভাই খুনের অভিযোগ

ঝিনাইদহের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
ঝিনাইদহের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামে মোমিনুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশীদের দাবি তাকে হত্যা করা হয়েছে। আপন ভাই শামিমের মারধরের কারণে তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে নিহত মোমিনুর রহমানের ভাই স্থানীয় ইউপি মেম্বর শামিম হোসেন বলেছেন ইটের উপর পড়ে আঘাতজনিত কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।

মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে প্রতিবেশীর বরাত দিয়ে চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন জানান, গত বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) রাতে মোমিনুর রহমান ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় তার স্ত্রী ভাসুর ইউপি মেম্বার শামিমকে ডেকে নিয়ে আসে। এ সময় শামিম কাঠের বাটাম দিয়ে মোমিনুর রহমানকে আঘাত করলে গুরুতর আহত হন। তাকে প্রথমে ঝিনাইদহ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

চেয়ারম্যান কামাল হোসেন আরও জানান, শাসন করতে গিয়ে অসাবধানতাবশত এমন ঘটনা ঘটতে পারে বলে তার কাছে গ্রামের অনেকেই বলেছেন। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত মোমিনের লাশ গ্রামের বাড়ি পৌঁছায়নি।

এ ব্যাপারে নিহতর ভাই ইউপি সদস্য শামিম হোসেন জানান, ঝগড়ার সময় অসাবধানতাবশত মোমিন ইটের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে কোন আঘাত করা হয়নি বলেও তিনি দাবি করেন।

হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ জানান, তিনিও শুনেছেন ইটের উপর পড়ে তার মৃত্যু হয়েছে। লাশের ময়না তদন্ত হলে প্রকৃত কারণ জানা যাবে। তবে পরিবার থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

৬০ বছরের স্বপ্ন ভঙ্গ, চোখের জলে বিদায় নিল ইংল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

১০

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১১

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১২

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১৩

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১৪

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৫

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৬

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৭

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৮

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৯

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

২০
X