খুলনা ব্যুরো
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

যুব মহিলা লীগের নেত্রী আকলিমা খাতুন তুলি। ছবি : কালবেলা
যুব মহিলা লীগের নেত্রী আকলিমা খাতুন তুলি। ছবি : কালবেলা

খুলনার রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৫ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তুলির বিরুদ্ধে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের পক্ষে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, অনলাইনে প্রচারণার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, আকলিমা তুলি রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং জেলা যুব মহিলা লীগের সহসভাপতি। তিনি আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় এবং গোপনে দলীয় বৈঠক আয়োজনসহ সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন।

গত ২৩ ফেব্রুয়ারি রূপসা থানায় দায়ের একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, থানায় দায়েরকৃত পূর্বের একটি মামলায় উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১০

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১১

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১২

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৪

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৫

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৬

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১৭

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১৮

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৯

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

২০
X