ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘জুনায়েদ বাবুনগরীকে কোটি টাকায়ও কিনতে পারেনি শেখ হাসিনা’

ফটিকছড়িতে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সরওয়ার আলমগীর। ছবি : কালবেলা
ফটিকছড়িতে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সরওয়ার আলমগীর। ছবি : কালবেলা

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে কোটি কোটি টাকার প্রলোভন দেখিয়েও আদর্শচ্যুত করতে পারেনি শেখ হাসিনা।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার চাপ প্রয়োগ করে জুনায়েদ বাবুনগরীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। আক্ষেপ করে প্রয়াত হেফাজত আমির তখন বলেছিলেন, এ বৈঠকের আগেই যেন আমার মৃত্যু হয়। হয়েছেও তাই।

সোমবার (৭ অক্টোবর) ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ফকিরহাট বাজারে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করার লক্ষ্যে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

সরওয়ার আলমগীর বলেন, নতুন প্রজন্মের অনেকেই না বুঝে আওয়ামী লীগ, ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েছে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপিকে ভিলেন বানানোর ব্যর্থ চেষ্টা করেছিল। এ দেশের জনগণ বিএনপিকে মণিকোঠায় স্থান দিয়েছে আর আওয়ামী লীগকে দেশছাড়া করেছে।

কর্মী সমাবেশে সোহরাব জব্বার চৌধুরী সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য প্রিন্স ওমর ফারুক ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু বক্কর চৌধুরী মহিন সঞ্চালনা করেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম চৌধুরী।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, পৌর বিএনপির সদস্য ও নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মনসুর আলম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবু মনসুর, বিএনপি নেতা ডা. সাহাব মিয়া, আবুল কাসেম ও জেলা স্বেচ্ছাসেবকদল নেতা জিয়াউল হাসনাত ফরহাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X