মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ডোবায় মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় একটি ময়লাযুক্ত ডোবা থেকে অজ্ঞাত যুবকের (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ৭নং ঘোগা ইউনিয়নের হতরপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে হতরপাড়া গ্রামের জনৈক দুলাল আর্মির বাড়ির পেছনে একটি ধান ক্ষেতের পাশে ময়লাযুক্ত ডোবার কিনারে পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, দুর্বৃত্তরা ১৫/২০ দিন আগে কোথাও থেকে হত্যা করে মরদেহটি এখানে এনে ফেলে রাখতে পারে। মরদেহের বিভিন্ন অংশ পচে নষ্ট হয়ে গেছে। দেখে অনুমান করা যায় নিহতের বয়স ২৫ থেকে ৩০ হতে পারে।

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় শনাক্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১০

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১১

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৪

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৫

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৬

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৭

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৮

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৯

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

২০
X