কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ড্রাম ড্রাম চোলাই মদ

গাজীপুরের কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে ড্রামভর্তি বিপুল চোলাই মদ উদ্ধার। ছবি : কালবেলা
গাজীপুরের কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে ড্রামভর্তি বিপুল চোলাই মদ উদ্ধার। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে ড্রামভর্তি বিপুল চোলাই মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে প্রায় ১৫ হাজার লিটার চুলাই মদ ধ্বংস করা হয় এবং ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর মৌচাক ক্যাম্পের ক্যাপ্টেন আরমান। এ সময় বিজিবি, কালিয়াকৈর থানা পুলিশ ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। যৌথবাহিনীর সদস্যরা মাটি খুঁড়ে একে একে উদ্ধার করেন ড্রাম ভর্তি চোলাই মদ। পরে স্থানীয় জনসম্মুখে ওই মদ ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঠাকুরপাড়া গ্রামের কিছু ব্যক্তি বসতবাড়ি, পুকুরপাড় ও বাগানের মাটির নিচে গোপনে চোলাই মদ তৈরি করে আসছিল। প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘ সময় ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তারা। স্থানীয়রা জানান, এসব অবৈধ মদের কারণে এলাকার যুবসমাজ ধীরে ধীরে বিপথগামী হয়ে পড়ছিল।

এদিকে অভিযানের ফলে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এমন ধারাবাহিক অভিযান চলতে থাকলে চোলাই মদের মতো মাদকব্যবসা পুরোপুরি বন্ধ হবে। অভিযান শেষে যৌথবাহিনীর সদস্যরা আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, চোলাই মদ উদ্ধারের ঘটনায় ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এসময় উদ্ধার করা বিপুল চোলাই মদ ধ্বংস করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X