বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জালে আটকা কুমিরের ছানা, পরে সুন্দরবনে অবমুক্ত

উদ্ধার করা কুমিরের ছানা হাতে ভিটিআরটির সদস্যরা। ছবি : কালবেলা
উদ্ধার করা কুমিরের ছানা হাতে ভিটিআরটির সদস্যরা। ছবি : কালবেলা

বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে একটি কুমিরের ছানা উদ্ধার করেছে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের তেরাব্যাকা নামক একটি খাল থেকে কুমির ছানাটি উদ্ধার করা হয়। পরে কুমির ছানাটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলেটেটর মো. আলম হাওলাদার জানান, স্থানীয় জেলে শাহীন ফরাজী সকালে খালে মাছ ধরতে গেলে তার জালে এই কুমিরের ছানাটি আটকা পড়ে। তারপরে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে কুমিরের ছানাটি উদ্ধার করে বন বিভাগের সহায়তায় সুন্দরবনের নদীতে অবমুক্ত করে।

তিনি বলেন, ‘কুমিরের ছানাটি দুই ফিট লম্বা। ধারণা করা হচ্ছে, দুই মাস বয়সী এই ছানাটি জোয়ারের পানিতে ভেসে লোকালয়ের খালে ঢুকে পড়ে।’

স্থানীয় বাসিন্দা আলম হাওলাদার বলেন, ‘সুন্দরবন থেকে আসা প্রায় শতাধিক অজগর সাপ উদ্ধার করা হলেও এবার প্রথম কুমিরের ছানা উদ্ধার করা হলো।’

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, কুমিরের ছানাটি লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১১

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১২

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৩

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৪

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৫

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৬

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৭

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৮

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৯

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X