আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আগামীর বাংলাদেশে চাঁদাবাজি মাদক সন্ত্রাস থাকবে না : নজরুল ইসলাম আজাদ

নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আগামীর বাংলাদেশে কোনো প্রকার চাঁদাবাজি মাদক সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না। আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার পাঁচরুখী এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, জননেতা তারেক রহমান লন্ডনে থেকেও দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে কাজ করে যাচ্ছেন। তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে ফ্যাসিস্টমুক্ত করেছেন। আমরা সবাই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে কাজ করে যাব। সবাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সহসভাপতি শাকিল হাসানসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X