ময়মনসিংহ ব্যুরো ও ত্রিশাল উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

ঘরের ভেতর নিহতদের মরদেহ উদ্ধারে খোড়া হয় গর্ত। ছবি : কালবেলা
ঘরের ভেতর নিহতদের মরদেহ উদ্ধারে খোড়া হয় গর্ত। ছবি : কালবেলা

অনলাইন জুয়ায় আসক্ত একামাত্র ছেলে মা-বাবাকে হত্যার পর শোবার ঘরের খাটের নিচে পুঁতে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকেই ছেলে রাজু শেখকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের বাঁশকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ আলী (৬৫) ও বানুয়ার বেগম (৫৫)।

পরিবার সূত্রে জানা যায়, অনলাইন জুয়ায় আসক্ত ছেলে বুধবার সকাল ১১টার দিকে নিজ ঘরে প্রথমে মা বানোয়ারা বেগমকে শ্বাসরোধে হত্যা করে ঘরে পুঁতে রাখে। রাতের বেলায় বাবা মোহাম্মদ আলীকে হত্যা করে একই ঘরে মাটিচাপা দেয়। ঘাতক সন্তানের হাতে মা-বাবা হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের মেয়ে জরিমানা খাতুন বলেন, বাবার মোবাইল ফোন বন্ধ পেয়ে ছোট ভাইকে ফোন করে জিজ্ঞেস করি আব্বা-আম্মা কোথায়। তিনি বলেন বাড়িতেই আছে। তাদের সঙ্গে কথা বলতে চাইলে তিনি দিতে অস্বীকার করেন। তখন সন্দেহ হলে বাড়িতে এসে দেখি বাবা-মা ঘরে নাই।

তিনি বলেন, বাড়িতে এসে ঘরের ভেতরের আসবাবপত্র এলোমেলো দেখে সন্দেহ বাড়ে। এ সময় খাটের ওপরে থাকা সবকিছু ভিজা কেন জানতে চাইলে বলে পানি পড়েছে বিছানায়। পরে ঘরে থাকা ট্রাংকের নিচে রক্ত ও বালুমাখা জিনিস দেখে সন্দেহ আরও গভীর হয়। একপর্যায়ে ট্রাংকের নিচে থাকা বালু সরালে মা-বাবার হাত দেখা যায়।

এ সময় জরিনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন এসে ঘাতক রিয়াদ হোসেন রাজুকে (৩০) আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ কালবেলাকে বলেন, ঘাতক ছেলে রিয়াদ হোসেন রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পিতা মোহাম্মদ আলী ও মাতা বানোয়ারা বেগমের মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১০

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১১

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১২

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৩

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৪

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৫

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৬

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৭

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৮

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৯

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

২০
X