সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকার সাভারের আশুলিয়ায় কঠিন চীবরদান উৎসবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : কালবেলা
ঢাকার সাভারের আশুলিয়ায় কঠিন চীবরদান উৎসবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : কালবেলা

আগের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকার সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে কঠিন চীবরদান উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সশয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ধারায় রয়েছে। চ্যানেল আইয়ের এক সাংবাদিকও সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন, যা বাস্তবতার প্রতিফলন।

উপদেষ্টাদের ‘সেইফ এক্সিট’ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে নানা প্রশ্ন তুলতে পারেন, তবে প্রশ্ন তো আর থামানো যায় না। সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিতেই কাজ করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন যেন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

এ সময় ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বিরাককোডি, স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের নেতারাসহ অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষীরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১০

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১১

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১২

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৩

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৪

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৫

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৬

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৭

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৮

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৯

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

২০
X