মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ‘সমুদ্র পরিবেশ রক্ষা ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রযুক্তিগত সেমিনার

চট্টগ্রামে ‘সমুদ্র পরিবেশ রক্ষা ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রযুক্তিগত সেমিনার অনুষ্ঠিত। ছবি : কালবেলা
চট্টগ্রামে ‘সমুদ্র পরিবেশ রক্ষা ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রযুক্তিগত সেমিনার অনুষ্ঠিত। ছবি : কালবেলা

চট্টগ্রামে ‘সমুদ্র পরিবেশ রক্ষা: ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রযুক্তিগত সেমিনার সফলভাবে শেষ হয়েছে। নৌপরিবহন পেশাজীবী, নিয়ন্ত্রক সংস্থা এবং প্রতিনিধির অংশগ্রহণে এতে সামুদ্রিক পরিবেশের জন্য ব্যালাস্ট ওয়াটার ব্যবস্থাপনার প্রযুক্তিগত দিক ও পরিবেশগত মান নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করা হয়।

যেখানে জাহাজ থেকে নিঃসৃত ব্যালাস্ট ওয়াটার বাহিত ক্ষতিকর সামুদ্রিক জীব ও রোগজীবাণু দ্বারা সামুদ্রিক বাস্তুতন্ত্রের সম্ভাব্য ক্ষতি রোধ করার কৌশল ও প্রযুক্তি উপস্থাপন করা হয়।

মঙ্গলবার (০৭ অক্টোবর) রাতে হোটেল আগ্রাবাদের কর্ণফুলী বলরুমে সামুদ্রিক পেশাদার, নিয়ন্ত্রক এবং শিল্প প্রতিনিধিরা টেকসই জাহাজ চলাচলের অনুশীলন, ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট এবং পরিবেশগত সম্মতি নিয়ে চট্টগ্রামে একটি কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নটিক্যাল ইন্সটিটিউট চট্টগ্রাম শাখা এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারটি জাহাজ মালিক, নিয়ন্ত্রক সংস্থা এবং নৌপরিবহন পেশাজীবীদের মধ্যে সহযোগিতা, সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি বাংলাদেশের টেকসই ও পরিবেশবান্ধব নৌপরিবহন খাতকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

এতে নৌপরিবহন পেশাজীবী, নিয়ন্ত্রক সংস্থা এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করে টেকসই নৌপরিবহন, ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট এবং পরিবেশগত মান নিশ্চিতকরণের বিষয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নটিক্যাল ইন্সটিটিউট চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মইন উদ্দিন। শুরুতে সংস্থার সংক্ষিপ্ত পরিচিতি এবং স্বাগত স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের চেয়ারম্যান এম.এ. মালেক। এছাড়া সংক্ষিপ্ত ভিডিও উপস্থাপনায় সামুদ্রিক পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। সেমিনারে কী-নোট বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ক্যাপ্টেন মো. আবু সুফিয়ান।

বিশেষ অতিথির বক্তব্য ক্যাপ্টেন শাহিদুল ইসলাম সোল্যান্ট মারিটাইম ইউনিভার্সিটি, লন্ডন, যুক্তরাজ্য, শিক্ষণ পদ্ধতি, পেশাগত জ্ঞান, নাবিকদের শোরে বসবাসের প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের বিষয়ে মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন।

এতে অংশগ্রহণকারীরা ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মার্চেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট, মেরিন একাডেমি চট্টগ্রাম, ক্লাসিফিকেশন সোসাইটি, ইগগঙঅ, মেরিন সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশন, বিএমএমওএ, নটিক্যাল ইন্সটিটিউট সদস্য, নৌপরিবহন পেশাজীবী এবং বাংলাদেশ মেরিন একাডেমি ও ওয়ার্ল্ড মারিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X