মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মরুভূমিতে বালু ও পাথরচাপা অবস্থায় মিলল প্রবাসীর মরদেহ

সবুজের মরদেহ পাওয়ার খবরে বাড়ি চলছে শোকের মাতম, (ইনসেটে সবুজ)। ছবি : কালবেলা
সবুজের মরদেহ পাওয়ার খবরে বাড়ি চলছে শোকের মাতম, (ইনসেটে সবুজ)। ছবি : কালবেলা

সৌদি আরবে নিখোঁজের ১৫ দিন পর মরুভূমিতে বালু ও পাথরচাপা অবস্থায় বাংলাদেশি যুবক সবুজ মাতুব্বরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) দেশটির আল কাসিম অঞ্চলের মরুভূমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সবুজ (২৪) মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকার মেছেরমোল্লার গ্রামের আব্দুল জলিল মাতুব্বরের ছেলে।

জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ছেলে সবুজের সঙ্গে কথা হয় বাবা জলিল মাতুব্বরের। বাড়িতে মিলাদ পড়ানোর জন্য টাকা পাঠানোর কথা বলে ফোন রাখেন। ১ অক্টোবর সকালে টাকা পাঠানোর কথা ছিল। টাকা না আসায় ওই দিন দুপুরে ফোন দিলে ছেলের নম্বর বন্ধ পান। পরে আবার চেষ্টা করলেও নম্বর বন্ধ পাওয়া যায়। ২ অক্টোবর সৌদিতে থাকা অন্যদের কাছ থেকে খবর পান একদিন আগে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি সবুজ। পরে স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয়। সোমবার (১৩ অক্টোবর) আল কাসিম এলাকায় মরুভূমিতে বালু ও পাথরচাপা অবস্থায় সবুজের মরদেহ খুঁজে পায় সৌদি পুলিশ। এটি সবুজের মরদেহ বলে ধারণা করে সেখানে থাকা অন্য বাঙালিরা।

সবুজের চাচা খোকন মাতুব্বর বলেন, প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়ার বিষয়টি সৌদি পুলিশকেও জানানো হয়। সোমবার সবুজ যেখানে থাকতো তার কাছেই নির্জন মরুভূমিতে বালু আর পাথরচাপা মরদেহ পায় পুলিশ। সে যে প্যান্ট ও গেঞ্জি পরে বাসা থেকে বের হয়েছিল, ওই পোশাক দেখে আশপাশে থাকা পরিচিতরা বুঝতে পারে মরদেহটি সবুজের।

সবুজের ছোট বোন রিয়া মনি বলেন, আমার ভাইয়ের কাছে তিন লাখ টাকা ছিল। আকামা করার জন্য রাখছিল। ওই টাকার জন্যই আমার ভাইকে মেরে ফেলছে। আমার বাবা ভ্যান চালিয়ে কষ্ট করে উপার্জন করে। আমার ভাই একজনই। ঋণ করে টাকা জোগাড় করে ভাইকে সৌদি পাঠিয়েছিল।

প্রতিবেশী মান্নান ফকির বলেন, পরিবারটি খুবই দরিদ্র। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। এখন ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে বাবা-মা। মরদেহ আনার টাকা-পয়সা নাই। সবুজের কাছে আকামা করার প্রায় তিন লাখ টাকা ছিল। ধারণা করা হচ্ছে, টাকার জন্যই সবুজকে হত্যা করা হয়েছে। যাদের সঙ্গে থাকত হয়তো তারাই এ ঘটনা ঘটিয়েছে।

সবুজের বাবা জলিল মাতুব্বর বলেন, বাড়িতে ১০ হাজার টাকা পাঠাইতে চাইছিল। আমার সঙ্গে ওইটাই শেষ কথা তার। এতদিন নিখোঁজ ছিল। সোমবার মরুভূমিতে মরদেহ পাওয়া গেছে। সৌদি থেকে জানিয়েছে মরদেহ সবুজের।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান বলেন, আমরা খোঁজ খবর নেব। যতটুকু পারি পরিবারটিকে সহযোগিতা করব। মরদেহ আনার বিষয়ে পরিবার সহযোগিতা চাইলে নিয়ম অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X