কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:১৭ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আমি আয়নাঘরে ছিলাম : আমির হামজা

কুষ্টিয়া জেলা জামায়াতের মানববন্ধনে মুফতি আমির হামজা। ছবি : কালবেলা
কুষ্টিয়া জেলা জামায়াতের মানববন্ধনে মুফতি আমির হামজা। ছবি : কালবেলা

আলোচিত ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজা বলেছেন, ‘আয়নাঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজে আয়নাঘরে ছিলাম। এ যে কত কঠিন জায়গা, সেখানে না থাকলে বোঝানো যাবে না। আয়নাঘর আবার ফিরে আসবে, এটা আমরা মেনে নেব না। আয়নাঘর ফিরে আসবে না, এই জন্যই আমাদের এই পাঁচ দফা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়া শহরের প্রধান সড়কে এক মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামি কুষ্টিয়া জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন জেলা ও শহর জামায়াতের নেতাকর্মীরা।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন, ‘আমরা যে দাবিগুলো তুলে ধরেছি, এগুলো শুধু জামায়াতে ইসলামীর দাবি নয়। ৩১টি দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এ দাবিগুলোর সঙ্গে একমত হয়েছে। যদি সরকার গরিমা করে না মানে, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব।’

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার শাসন প্রতিষ্ঠিত হবে। তাই আসন্ন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিতেই ভোটগ্রহণ করতে হবে। পাশাপাশি জুলাই সনদ ঘোষণা করে নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X