খুলনা ব্যুরো
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কলেজে নেই শিক্ষক, ৮ শিক্ষার্থীর সবাই ফেল

আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ। ছবি : কালবেলা
আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ। ছবি : কালবেলা

শিক্ষক না থাকায় এইচএসসির ফল বিপর্যয় ঘটেছে খুলনার তেরখাদা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে। কলেজটি থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৮ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৩ শিক্ষক কর্মরত থাকলেও তারা প্রত্যেকেই স্কুল শাখার শিক্ষক। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নেই একজন শিক্ষকও।

জানা গেছে, ১৯৬৬ সাল থেকে স্কুল পর্যায়ে পাঠদান কার্যক্রম চলে আসছিল আদর্শ শিক্ষা নিকেতনে। পরবর্তীতে ২০২৩-২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম অনুমতি পায় শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটিতে কলেজ পর্যায়ে এখনো কোনো শিক্ষক নিয়োগ হয়নি।

স্কুল শাখার শিক্ষকদের মাধ্যমেই পরিচালিত হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষা কার্যক্রম। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কলেজটিতে একাদশ শ্রেণিতে ১৩ শিক্ষার্থী ভর্তি হয়। ওই ১৩ শিক্ষার্থীর মধ্যে ১১ জন ফরম ফিলাপ করে, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে আটজন। কলেজটিতে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ৮ জনই অকৃতকার্য হয়েছে।

তেরখাদা উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে সাচিয়াদাহ ইউনিয়নে অবস্থিত কলেজটি। অবকাঠামোর দিক থেকে ভালো থাকলেও শিক্ষার্থী ভর্তির আগ্রহ একেবারে নাজুক।

আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক উদ্ধব কুমার মোহান্ত কালবেলাকে জানান, ‘এখানে যারা পড়ালেখা করে সবাই ভ্যান চালানো ও কৃষি কাজের সঙ্গে জড়িত। কেউই নিয়মিত কলেজে আসে না। এমনকি এখানে কলেজ শাখার জন্য কোনো শিক্ষক নেই। স্কুলের শিক্ষকরা কলেজের শিক্ষার্থীদের পড়ায়। শিক্ষার্থীদের নিয়মিত কলেজে না আসা ও আগ্রহ কম থাকায় ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১২

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৩

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৪

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৫

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৭

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৮

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৯

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২০
X