লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে গেল অটোরিকশা, নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যাওয়া অটোরিকশা। ছবি : কালবেলা
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যাওয়া অটোরিকশা। ছবি : কালবেলা

লালমনিরহাটের আদিতমারীতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মহিষখোচা বাজার–আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহিষখোচা দক্ষিণ বালাপাড়া ব্রমত্তর এলাকার মৃত তোফায়েলুর রহমানের ছেলে আতাউর রহমান বকুল (৫২) এবং মহিষাশহর এলাকার আজিজার রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মহিষখোচা থেকে আদিতমারী উপজেলাগামী অটোরিকশা আনসার খাঁর পুকুরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নিচু ধানক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোর নিচে চাপা পড়ে আতিকুল ইসলামের মৃত্যু হয়। এ সময় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত আতাউর রহমান বকুলকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর থেকে অটোচালক পলাতক রয়েছে।

এ বিষয়ে আদিতমারী থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X