নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রকে সমুন্নত রাখতে ধানের শীষের বিকল্প নেই : দুলু

নাটোর সদরের চন্দ্রকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোর সদরের চন্দ্রকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে ধানের শীষের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে দেশের মানুষকে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নাটোর সদরের চন্দ্রকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় এ কথা বলেন তিনি।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি নেতাকর্মীদের দেশের প্রতিটি গ্রামে-গঞ্জে, শহর-বন্দরের প্রতিটি বাড়ির দরজায় ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। গত সাড়ে ১৫ বছরের শাসনামলে ফ্যাস্টিট আওয়ামী লীগ কীভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সকল খাতকে ধ্বংস করে দিয়ে গেছে মানুষের কাছে সেই খবর তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে কোনো নির্বাচন করেনি। দিনের ভোট রাতে এবং ডামিসহ নানা নামে তারা একদলীয় ভোট করেছে। জাতি দীর্ঘ প্রায় ২০ বছর কোনো ভোট দিতে পারেনি। দেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী সংসদ নির্বাচনে দেশের মানুষ বিএনপির ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা সুযোগ দিবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে ৩১ দফার ভিত্তিতে দেশের সকল সমস্যার সমাধানে কাজ করবে।

একটি মহল বিএনপিকে নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার জন্য আহ্বান জানিয়ে দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠিত বিএনপিই সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আগামী নির্বাচনে দেশের মানুষ ব্যালটের মাধ্যমে সেটাই প্রমাণ করে দেবে।

বিএনপি নেতা ওসমান গনির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X