যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

জাকের পার্টির পতাকাতলে দেশবাসী নিরাপদ : আমীর ফয়সাল

যশোরে জাকের পার্টির জনসভার মঞ্চে নেতারা। ছবি : কালবেলা
যশোরে জাকের পার্টির জনসভার মঞ্চে নেতারা। ছবি : কালবেলা

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল বলেছেন, ইমান ও আকিদার ওপর ভিত্তি করে জাকের পার্টি পথ চলে। জাকের পার্টির নেতাকর্মীদের মধ্যে ক্ষমতার লোভ নেই। তাই হালুয়া-রুটির ভাগাভাগি বা কামড়াকামড়ি নেই। জাকের পার্টির পতাকাতলে দেশবাসী নিরাপদ।

তিনি বলেন, জাকের পার্টির ধান্দাবাজি, চাঁন্দাবাজিতে বিশ্বাস করে না। জাকের পার্টির মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। সুশৃঙ্খল ও সুসজ্জিত একটি দল।

রোববার (২৬ অক্টোবর) যশোর টাউনহল মাঠে যশোর পৌর জাকের পার্টি আয়োজিত জনসভায় ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, এমন একটা সময় আসবে উন্নত বিশ্ব বাংলাদেশের কাছে ভিক্ষা চাইবে। কিন্তু অবাক করা বিষয় হলো, নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে দেশের কিছু রাজনৈতিক দলের নেতারা দেশের মানুষের কাছে ভিক্ষার থলে ধরিয়ে দিচ্ছে। দেশ ও জাতির স্বার্থে ঘরে ঘরে গোলাপ ফুলের দুর্গ গড়ে তুলতে হবে। প্রতিটি ঘরের সামনে একটি করে গোলাপফুল গাছ লাগিয়ে এ যাত্রা শুরু করতে হবে। যশোর জেলা থেকে গোলাপ ফুলের বিজয়ের সূচনা শুরু করতে হবে।

যশোর সদর উপজেলা জাকের পার্টির সভাপতি কাজী ওমর ফারুকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি শরিফুল ইসলাম সাইফী ও যশোর জেলা জাকের পার্টির সভাপতি মহিদুল ইসলাম।

আরও পড়ুন : বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

বক্তব্য রাখেন যশোর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক রিজাউল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, জেলা মহিলা ফন্টের সাধারণ সম্পাদক শাহিদা হায়দার ও জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি তৌহিদুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১০

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১১

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৪

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৫

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৬

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৭

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৮

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৯

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

২০
X