টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার

কোস্টগার্ডের হাতে উদ্ধার হওয়ারা। ছবি : কালবেলা
কোস্টগার্ডের হাতে উদ্ধার হওয়ারা। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়- সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া আব্দুল আলীর ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় ১টি সাম্পান বোটে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আভিযানিক দল মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে বোটে থাকা ২৬ রোহিঙ্গাকে উদ্ধার করে।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের জন্য কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১১

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৪

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৫

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৬

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৭

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৯

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

২০
X