সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অভিনব কৌশলে নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, অতঃপর...

আটক ভারতীয় নাগরিক। ছবি : কালবেলা
আটক ভারতীয় নাগরিক। ছবি : কালবেলা

সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্তে অভিনব কৌশলে নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বসন্তপুর এলাকায় বিজিবির ১৭ ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করেন।

আটক ব্যক্তির নাম বীরেশ্বর দাশগুপ্ত (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার সুরঞ্জন দাশগুপ্তের ছেলে।

বসন্তপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক জানান, আটক ব্যক্তি স্টিলের তৈরি বড় একটি ট্যাংকের ভেতরে বসে লগি ও বৈঠার সাহায্যে অভিনব উপায়ে ইছামতি ও কালিন্দী নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। রাতের অন্ধকারে প্রায় দুই কিলোমিটার ভেসে এসে তিনি নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছান।

স্থানীয়রা নদীতে ট্যাংকটি ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে দেখেন ভেতরে একজন মানুষ রয়েছে। পরে তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, ট্যাংকের চারপাশে ৫ লিটারের খালি পানির বোতল বেঁধে ভাসমান রাখা হয়েছিল। ট্যাংকের ভেতরে ছিল বাতাস চলাচলের ছিদ্র ও লগি-বৈঠা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বীরেশ্বর দাশগুপ্ত অসংলগ্ন কথা বলায় তার বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্য নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, এ ধরনের কৌশল ব্যবহার করে সীমান্ত দিয়ে মাদক বা অস্ত্র পাচার হতে পারে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক বীরেশ্বরকে কালীগঞ্জ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। নায়েব সুবেদার এনামুল হক বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X