কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৫১ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তা নদী রক্ষার দাবিতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ফ্ল্যাশ মব

‎লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এক ব্যতিক্রমী ফ্ল্যাশ মব। ছবি : কালবেলা
‎লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এক ব্যতিক্রমী ফ্ল্যাশ মব। ছবি : কালবেলা

‎তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এক ব্যতিক্রমী ফ্ল্যাশ মব ও মানববন্ধন করেছে লালমনিরহাটের তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন জেন-জি। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে বুধবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাটের মিশন মোড় চত্বরে ওই ‎কর্মসূচি পালন করেন একদল তরুণ।

আয়োজনে নাচ, অভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে তিস্তা নদীর সংকট, মানুষের জীবিকা হারানোর আশঙ্কা এবং নদী রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এতে লালমনিরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্বেচ্ছাসেবী তরুণরা অংশগ্রহণ করেন।

আগামী জাতীয় নির্বাচনের আগেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরুর দাবি জানিয়ে, মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা নদী শুধু একটি নদী নয়—এটি উত্তরবঙ্গের জীবন, কৃষি, সংস্কৃতি ও ভবিষ্যতের প্রতীক। নদী বাঁচানো মানেই আমাদের অস্তিত্ব রক্ষা করা। ‎তিস্তা নদী এই অঞ্চলের মানুষের জীবনের অংশ, ইতিহাস ও সংস্কৃতির শিকড়। এক সময় এই নদী ছিল কৃষির উৎস, ছিল অর্থনীতির চালিকাশক্তি। কিন্তু সেই তিস্তা হয়ে উঠেছে অভাব-অনটন ও দুর্ভোগের প্রতীক। নদীভাঙন আর বন্যায় হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে, হারিয়েছে জীবিকা ও আশ্রয়।

জেন-জি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজনের সভাপতিত্বে মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাটের সাবেক সদস্য সচিব হামীদুর রহমান, জেন-জি লালমনিরহাটের সদস্য সচিব আয়শা সিদ্দিকা কথা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মৃদুল হাবীব, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ রোকন, সদস্য কামরুজ্জামান সুমন প্রমুখ বক্তব্য দেন।

ফ্ল্যাশ মব পরিচালনা করেন ঝঙ্কার যুব সাংকৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মণ। ‎সঞ্চালনা করেন জেন-জি লালমনিরহাটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাকিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপির দুই নেতার হাতাহাতি

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১০

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১১

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১২

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১৩

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১৪

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৫

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৬

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৭

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৮

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৯

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

২০
X