মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসারের কাছে হার মানলেন হাইমচর থানার ওসি সুমন

পুলিশ কর্মকর্তা মো. মহিউদ্দিন সুমন। ছবি : সংগৃহীত
পুলিশ কর্মকর্তা মো. মহিউদ্দিন সুমন। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন মারা গেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) আনুমানিক বেলা ১১টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিউদ্দিন সুমনের শারীরিক অসুস্থতা ধরা পড়ে গত মে মাসে। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

প্রয়াত ওসি সুমন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তিনি ১৭ অক্টোবর ২০২৪ সালে হাইমচর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন এবং যোগদানের পর থেকেই হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছিলেন।

এদিকে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম তার সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে জানান, পুরো হাইমচর থানায় শোকের ছায়া বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার নিজ এলাকা কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব তার শোক বার্তায় জানান, মো. মহিউদ্দিন সুমনের মৃত্যুতে চাঁদপুর জেলা পুলিশ গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার ভূমিকা এলাকার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X