সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

সুদের টাকার জন্য কৃষককে বেঁধে নির্যাতনের অভিযোগ

ভুক্তভোগী কৃষক মো. আকবর আলী। ছবি : কালবেলা
ভুক্তভোগী কৃষক মো. আকবর আলী। ছবি : কালবেলা

শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে এক কৃষককে বাড়ি থেকে তুলে নিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার (০২ নেভেম্বর) ভুক্তভোগী কৃষক মো. আকবর আলী শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে দহেরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযুক্তরা হলেন— দহেরপার গ্রামের আবু সামা ওরফে বুইজে, বনিজ উদ্দিন ও আব্দুল বারেক।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ।

ভুক্তভোগী আকবর আলী বলেন, প্রায় এক বছর আগে তিনি বারেকের কাছ থেকে ২০ হাজার টাকা সুদে নেন। চুক্তি অনুযায়ী তিনি প্রতি মাসে চার হাজার টাকা করে সুদও পরিশোধ করে আসছেন। সম্প্রতি মূল টাকা ফেরত দিলেও অতিরিক্ত আরও দুই হাজার টাকা দাবি করেন বারেক। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার বিকেলে তাকে বাড়িতে ঢুকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে রশি দিয়ে বেঁধে টেনেহিঁচড়ে আবু সামার বাড়িতে নিয়ে যান। পরে ওই বাড়ির সামনের রাস্তার সিমেন্টের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন। পরে স্থানীয়রা তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় রহিম উদ্দিন বলেন, আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং আইনের আশ্রয় নিলে গুম করে ফেলবে বলে ভয়ভীতি দেখাচ্ছেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না।

অভিযুক্তরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X