বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

উন্নয়নের ধারা সমুন্নত রাখতে আবারও আ.লীগকে ক্ষমতায় আনতে হবে : শিল্পমন্ত্রী

নরসিংদীতে আবদুল হামিদ একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী। ছবি : কালবেলা
নরসিংদীতে আবদুল হামিদ একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী। ছবি : কালবেলা

বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে আর উন্নয়নের ধারা সমুন্নত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকার ভোটে বিশ্বাস করে। যারা সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে চায় তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ে (ডিগ্রি কলেজ) নবনির্মিত অধ্যক্ষ আবদুল হামিদ একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে।

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মো. খাইরুল বাকেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা, বেলাব থানার ওসি মো. তানভীর আহমেদ, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল, সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, নারায়ণপুর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম ৩’, ৩৪ তারকাকে সামলানোর গল্প জানালেন পরিচালক

পশ্চিমারা লুটপাট ও সহিংসতা ছাড়া কিছুই আনেনি: খামেনির উপদেষ্টা

মারধরের পর পুলিশে সোপর্দ করা সেই তিতুমীর কলেজছাত্র কারাগারে 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন ৩য় স্থানের দলকে পায়নি ব্রাজিল-আর্জেন্টিনা

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

১১

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

১২

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

১৩

আসামির প্রক্সি দেওয়া সেই নারী ২ দিনের রিমান্ডে 

১৪

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

১৫

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জাদু চলছেই

১৭

চার বছর পর আবারও প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

১৮

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

১৯

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

২০
X