কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে নিষেধ করলেন সেলিমুজ্জামান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। ছবি : সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন সেলিমুজ্জামান সেলিম। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সারা দেশে বিএনপির ২৩৭টি আসনে ধানের শীষ প্রতীকের আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম প্রাথমিকভাবে ঘোষণা করেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে গোপালগঞ্জ-১ সংসদীয় আসনে সেলিমুজ্জামান সেলিমকে দলীয় প্রতীকের জন্য মনোনীত করা হয়েছে বলে জানানো হয়।

দলীয় মনোনয়ন পেয়ে সেলিমুজ্জামান সেলিম তার নিজের ফেসবুক পেজে লেখেন, আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ। পরে গোপালগঞ্জ-১ আসনের দলীয় একাধিক নেতাকে ফোন করে কোনো ধরনের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি।

কাশিয়ানী উপজেলার উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা এ তথ্য জানান।

এদিকে দলীয় মনোনয়ন পেয়ে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন, সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমার দল এবং এ দেশের মানুষ বহু কষ্ট এবং ত্যাগের বিনিময়ে আজ নির্বাচনমুখী হয়েছে, আমিও সেই ত্যাগের একজন অংশীদার।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, আল্লাহপাক যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি উপজেলার সাধারণ জনগণের উন্নয়ন করার কাজে নিজেকে বিলিয়ে দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১০

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১১

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১২

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৩

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৬

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৮

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৯

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

২০
X