চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় হকার বসার সময় নির্ধারণ করে দিলেন সিটি মেয়র

চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে চসিকের পরিচালিত উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে চসিকের পরিচালিত উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র নিউ মার্কেট মোড়ে বিকাল ৪টার আগে কোনো হকার বসতে পারবেন না বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের আগে হকাররা ব্যবসা শুরু করলে উচ্ছেদ অভিযান চালানো হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে নিউ মার্কেট মোড়ে চসিকের পরিচালিত উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে মেয়র এ নির্দেশনা দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নিউ মার্কেট মোড় চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে হকার ব্যবসার নামে সড়ক ও ফুটপাত দখল করে কোনো স্থায়ী অবকাঠামো করা যাবে না। কেউ করলে তা সঙ্গে সঙ্গে উচ্ছেদ করা হবে।’

তিনি বলেন, ‘বিকেল ৪টার পর থেকে রাত পর্যন্ত হকাররা ব্যবসা করতে পারবেন, তবে কোনো স্থায়ী কাঠামো বসানো যাবে না। যারা ব্যবসা করবেন, তারা চাকাযুক্ত গাড়ি বা হাতে করে পণ্য আনবেন এবং ব্যবসা শেষে নিজেরা ময়লা পরিষ্কার করবেন।’

মেয়র হকারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অনেকে ছাতা বসিয়ে ব্যবসা করছেন, তবে এমনভাবে বসাতে হবে যাতে পথচারীদের চলাচলে অসুবিধা না হয়। কেউ ফুটপাত বা সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানে উপস্থিত ছিলেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X