ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী রুমা গ্রেপ্তার

ছাত্রলীগ নেত্রী জেসমিন আরা রুমা। ছবি : কালবেলা
ছাত্রলীগ নেত্রী জেসমিন আরা রুমা। ছবি : কালবেলা

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (০৩ নভেম্বর) রাত সাড়ে ১২টা দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়। জেসমিন আরা রুমাকে ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। জেসমিন আরা রুমা ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেলের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম কালবেলাকে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া জেসমিন আরা রুমা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি। তিনি ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি। এ নেত্রীকে আদালতে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১০

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১১

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১২

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১৩

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১৪

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৫

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৭

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৮

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৯

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

২০
X