মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কে এম রাশেদ কামাল, মাদারীপুর
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০২:০৬ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন পাওয়ার এক দিন পর স্থগিত—কে এই কামাল জামান মোল্লা

কামাল জামান মোল্লা। ছবি : কালবেলা
কামাল জামান মোল্লা। ছবি : কালবেলা

মনোনয়ন ঘোষণার এক দিন পর মাদারীপুর-১ আসনে প্রার্থিতা স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। ঘোষণার পর সমর্থকদের সংযত হওয়ার অনুরোধ জানান তিনি। এমনকি মিষ্টি বিতরণ করা থেকেও নেতাকর্মীদের বিরত থাকতে বলেন তিনি। আজ মঙ্গলবার বিএনপি তার মনোনয়ন স্থগিত করেছে দল।

মনোনয়ন স্থগিত হওয়ার পর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যদি আমার বাইরে কাউকে নমিনেশন দেওয়া হয় তাহলে এ সিট-ই পাবে না বিএনপি। আর সেই ক্ষমতাও কারও নেই। মাদারীপুর-১ আসনে এমপি বানাতে হলে আমাকেই নমিনেশন দিতে হবে। আমার বাইরে কারও জনসমর্থন ও লোকজন নেই।

কামাল জামান মোল্লা বলেন, ‘এলাকার জনসমর্থন আমার সঙ্গে আছে, আমি কাজ করছি, দল আমাকে নমিনেশন দিয়েছে, দেবে। আমার কনফিডেন্স আছে।’

জানা গেছে, কামাল জামান মোল্লা শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার নাম ঘোষণা করার পর মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করে মনোনয়ন না পাওয়া সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা।

এরই সূত্র ধরে মঙ্গলবার কামাল জামান মোল্লার নাম স্থগিত ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তি দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ২৩৭ সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।

এ বিষয়ে কামাল জামান মোল্লা বলেন, উনি (সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী) ১০০ থেকে ১২০ জন নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। আমি যদি প্রতিহত করতে যাইতাম আমার ওই এলাকারই ৫ হাজার লোক যেত। কিন্তু আমি সবাইকে নিষেধ করে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। তারাই ৩০ মিনিটের মধ্যে সব ঠিক করে দিয়েছেন। এ ছাড়া নমিনেশন অনেকেই চায় কিন্তু অনেকে পায় আবার অনেকে পায় না, এ ঘটনা আগেও অনেক ঘটেছে। তবে আমরা প্রতিহত করতে যাওয়ার প্রয়োজন মনে করিনি, তাই যাইওনি।

তিনি বলেন, ‘মনোনয়ন স্থগিত করছে কি না তা আমি এখনো জানি না, তবে শুনেছি। এজন্য বিষয়টি জানার জন্য ঢাকায় যাচ্ছি। তবে স্থগিত হওয়ার কোনো সুযোগ নেই।’

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লা ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিকভাবে তার পরিবারও বেশ প্রভাবশালী।

তার ভাই লতিফ মোল্লা শিবচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে তার দলীয় প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X