মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার আলম

সিলেটে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় ডিসি মো. সারওয়ার আলম। ছবি : কালবেলা
সিলেটে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় ডিসি মো. সারওয়ার আলম। ছবি : কালবেলা

পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন হলরুমে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠনের লক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এ সময় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

কান্নাজড়িত কণ্ঠে ডিসি সারোয়ার আলম বলেন, ‘আপনারা আমাকে ভালো বলবেন জেলা প্রশাসন একটা কাজ করেছে। কিয়ামতের ময়দানে আমাকে যেসব প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে না। সেদিন যেসব প্রশ্ন করা হবে সেসব প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেজন্যই আজকের আয়োজন।’

তিনি বলেন, ‘আজকের এ আয়োজন কিয়ামতের কঠিন দিনে যেন নাজাতের উছিলা হয় সেই কামনা করছি। এ ট্রাস্ট যাদের জন্য আয়োজন করা হয়েছে সেটা কিছুটা হলেও যেন তাদের উপকারে আসে তাহলে আজকের এ আয়োজন স্বার্থক হবে। সেদিন সেই কঠিন প্রশ্ন থেকে হয়তো কিছুটা হলেও রেহাই পাব।’

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাস্টের তহবিলে ২০ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X