নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক পরিবারের বিএনপিতে যোগ

বিএনপির নেতাদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সনাতন ধর্মাবলম্বীরা। ছবি : কালবেলা
বিএনপির নেতাদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সনাতন ধর্মাবলম্বীরা। ছবি : কালবেলা

নওগাঁর বদলগাছী উপজেলায় ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন। ফজলে হুদা বাবুল বিএনপির এমপি প্রার্থী মনোনীত হওয়ায় তারা দলটিতে যোগ দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮ দিকে উপজেলার শুরকালি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপজেলা বিএনপির নেতাদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যোগ দেন।

যোগদানের এই আয়োজন করে স্থানীয় মথুরাপুর-আধাইপুর বহুমুখী যুব কল্যাণ ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। তিনি সদ্য ঘোষিত নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী।

বাবুল বলেন, ‘বিএনপি জনগণের দল। আজ দেশের মানুষ পরিবর্তন চায়— এই যোগদান তারই প্রমাণ।’ আগামীর দিন গরিবদের দিন, সাধারণ মানুষের দিন, হিন্দু-মুসলিমদের দিন।

তিনি বলেন, ‘বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে। আজ যারা স্বেচ্ছায় আমাদের দলে যোগ দিয়েছেন, তাদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।’ আপনারা আমাকে যে ভালোবাসা দিলেন, আমি আমৃত্যু সেই ভালোবাসা দেওয়ার চেষ্টা করব।

সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের মধ্যে বক্তব্য দেন মথুরাপুর ইউনিয়নের মহিলা সদস্য জগবতী রানী। আর পুরুষদের মধ্যে বক্তব্য দেন লক্ষ্মীকুল এলাকার লগেন কুজুর, চকবেনী এলাকার সন্দ্বীপ কেরকাটা, মাহমুদপুর এলাকার পরিনল কুজুর, কাস্টগারীর প্রশান্ত দেবনাথ ও মনোরঞ্জন শীল।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ ছাত্র দল, যুবদল, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১০

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১১

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১২

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৩

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৪

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৫

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৬

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৭

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৮

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৯

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

২০
X