মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরের দুই কোটি মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আন্দোলনে যুক্ত : দুলু

লালমনিরহাটে ফ্ল্যাশমব প্রদর্শনীতে বক্তব্য দেন আসাদুল হাবিব দুলু। ছবি : কালবেলা
লালমনিরহাটে ফ্ল্যাশমব প্রদর্শনীতে বক্তব্য দেন আসাদুল হাবিব দুলু। ছবি : কালবেলা

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আন্দোলনে রংপুর বিভাগের প্রায় দুই কোটি মানুষ যুক্ত আছেন। এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়; এটি একটি সামাজিক আন্দোলন। এর বিপক্ষে যারা অবস্থান নেবে, তারা জাতির শত্রু, রংপুরের শত্রু এবং তিস্তা পাড়ের মানুষের শত্রু।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের বড়বাড়ি এলাকায় তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘জেন-জি’ আয়োজিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে ব্যতিক্রমী বিনোদনধর্মী আয়োজন— ফ্ল্যাশমব প্রদর্শনী শেষে এ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাবেক উপমন্ত্রী আহসান হাবিব হুঁশিয়ারি দিয়ে বলেন, রংপুরের মানুষের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই— কোনো পরিবেশবাদী বা সুবিধাবাদী গোষ্ঠীর প্ররোচনায় কেউ যেন দুই কোটি মানুষের স্বপ্নের বিপক্ষে অবস্থান না নেয়। তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু না হলে, আন্দোলনের পরবর্তী ধাপে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিএনপির রংপুর অঞ্চলের এ নেতা বলেন, জেন-জি সংগঠনের তরুণদের অংশগ্রহণ তিস্তা আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।

সরকারের ‘গড়িমসির’ সমালোচনা করে দুলু বলেন, ‘সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই আমরা ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করছি।’ এ সময় জেন-জি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাকিল, সদস্য সচিব আয়শা সিদ্দিকা কথাসহ স্থানীয় শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X