ঈশ্বরদী প্রতিনিধি (পাবনা)
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত

নিহত তাফসির আহম্মেদ মনা
নিহত তাফসির আহম্মেদ মনা

পাবনার ঈশ্বরদীতে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের এমপি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবক উপজেলার পাকশী ইউনিয়নের পাকার মোড় এলাকার তানজুর রহমান তুহিনের ছেলে।

প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় মনা এমপি মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন আততায়ী কাপড় দিয়ে মুখ বেঁধে সেখানে উপস্থিত হয়। সে সময় তারা মনাকে উদ্দেশ্য করে চার রাউন্ড গুলি ছুঁড়ে। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ শিহাব জানান, মনা ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল। যেহেতু পাকশী ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি এখনো প্রকাশ হয়নি তবে কমিটি প্রকাশ হলে অবশ্যই মনা একটি ভালো পদ পেত। তবে তিনি মোটামুটিভাবে ইউনিয়ন ছাত্রলীগের প্রতিটি প্রোগ্রামে উপস্থিত থাকতেন। তাকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার ও দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করছি।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন মল্লিক মাহমুদ তন্ময় জানান, মনা উপজেলা ছাত্রলীগের দেড় বছরের মধ্যে আমার জানা মতে কোনো প্রোগ্রামে তাকে পাই নাই এবং ছাত্রলীগের কোনো পদ পদবিতে আছে কিনা আমি জানি না। এটা ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ বলতে পারবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১০

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১১

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১২

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৩

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৪

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৫

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৬

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৭

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৯

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X