সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে বিএনপির গণমিছিল

কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ গণমিছিল বের হয়।

স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় এক পথসভায়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন।

এ সময় তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়, দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও জনগণের অধিকার পুনরুদ্ধার করা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করাই আমাদের মূল অঙ্গীকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজাল গাজী।

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজী আলাউদ্দিনের কোনো বিকল্প নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১০

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১১

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১২

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৩

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৪

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৫

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৬

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৭

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৮

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৯

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

২০
X