লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সঙ্গে থাকা স্ত্রীর ভয়ে অনেকের মুখেই ছিল তালা

সঙ্গে থাকা স্ত্রীর ভয়ে অনেকের মুখেই ছিল তালা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানস্থলটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

প্রাক্তন শিক্ষার্থীরা বহুদিন পরে নিজ সহপাঠীকে কাছে পেয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। আবেগে জড়িয়ে ধরেন একে অপরকে।

বয়সের ভারে ইতোমধ্যেই অনেকে কাবু হয়েছেন। কিন্তু এই পুনর্মিলন অনুষ্ঠান তাদের যেন ১৬ বছরের যুবক বানিয়ে দিয়েছিল। খুঁজে পেয়েছেন তারা বিদ্যালয়ের সেই পুরোনো স্মৃতি।

নিজ সহপাঠীর সঙ্গে অনেক পুরোনো স্মৃতি নিয়ে আলাপচারিতায় মেতে ওঠেন তারা। অনেকে আবার সহপাঠীর সঙ্গে স্কুল জীবনের প্রেম নিয়ে একটু একটু প্রেমের স্মৃতি স্মরণ করে আলাপচারিতার মত্ত হন। তবে সঙ্গে থাকা স্ত্রীর ভয়ে অনেকের মুখেই ছিল তালা।

এই পুনর্মিলন অনুষ্ঠানটি বিদ্যালয় প্রাঙ্গণটিকে করে তুলেছিল অতীতের স্মৃতি নিয়ে এক মিলনমেলা।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টায় কনকসার বাজার থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনব্যাপী এ অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারুন অর রশিদ, ১২৩ বছর পূর্তি উদযাপন কমিটির সভাপতি। মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রুবেল ঢালী, প্রধান শিক্ষক হোসেন খসরু, প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল আল মাসুদ।

সারাদিনব্যাপী নানা আয়োজন, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X